মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইরানের সমর্থনে বাগদাদের রাস্তায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা আগুনে পুড়িয়ে এবং ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডারদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান।

মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা নিয়েও উদ্বেগ বাড়ছে। এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরান-ইসরায়েলের মধ্যে টানা পাঁচদিন ধরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ