বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত হলে সবার জন্য বিপজ্জনক হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র যদি যুক্ত হয়, তবে তা সবার জন্য খুবই বিপজ্জনক হতে পারে।

আজ শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসি সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা ও বিবিসি।

আরাঘচি জানান, কূটনীতিতে ফিরে আসতে হলে প্রথমে আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি বলেন, “যখন আমার দেশের জনগণের ওপর বোমা পড়ছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে, তখন আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে পারি না।”

এছাড়া, তিনি আরও বলেন, "ইরান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আগ্রাসনে জড়িত। তারা বারবার অস্বীকার করলেও, তাদের ভূমিকা স্পষ্ট। এবং এখন মার্কিন প্রেসিডেন্ট নিজে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কথা পরিষ্কারভাবে বলেছেন।"

আরাঘচি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা শুনছি, যুক্তরাষ্ট্রও হয়তো এই আগ্রাসনে যুক্ত হতে পারে। যদি তা হয়, তাহলে এটি হবে অত্যন্ত বিপজ্জনক। আমার মনে হয়, এটি সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে।”

এদিকে, নুর নিউজ জানিয়েছে, ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সেনার নাম প্রকাশ করা হয়েছে, যারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদরেজা জাফরগান্দি বার্তা সংস্থা ফারসকে জানিয়েছেন, এখন পর্যন্ত ইসরায়েল ইরানের তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে, যার ফলে দুই স্বাস্থ্যকর্মী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, তারা ছয়টি অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে।

ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানের খুররমবাদ শহরে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিপ্লবী রক্ষীবাহিনী এই খবর নিশ্চিত করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ