শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

আজ হারামাইনে জুমা পড়াবেন প্রখ্যাত দুই আলেম ও কারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ ১ আগস্ট ২০২৫ মোবাবেক ১৪৪৭ হিজরির সফর মাসের প্রথম জুমা। সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি। আর মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও কারী শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। 

ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারির জন্ম ৬ আগস্ট ১৯৮০ সৌদি আরবের আল-খারজ এলাকায়। মাত্র ১৫ বছর বয়সে তিনি কোরআন হিফজ করেন। তারপর ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তুলনামূলক ফিকহের ওপর পিএইচডি করেন।

তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন শায়েখ আবদুল আজিজ আলে শায়েখ, শায়েখ সালেহ আল-ফাওজান এবং আব্দুল্লাহ ইবনে জিবরান প্রমুখ। তিনি বাকরি আল-তারাবিশি ও ইব্রাহিম আল-আখদারসহ বেশ কয়েকজন প্রখ্যাত কারির কাছে কেরাত পড়েছেন।

শায়েখ আদ-দাওসারি ১৯৯৫ সাল থেকে রিয়াদের বেশ কিছু মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি মসজিদে হারামে তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি মসজিদে হারামের স্থায়ী ইমাম নিযুক্ত হন। তাকে মসজিদে হারামের সর্বকনিষ্ঠ ইমাম মনে করা হয়।

আর শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি ১৯৪৭ সালের ২২ মে তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।

১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ