বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তুর্কি সিরিজে মুসলিমদের জীবনযাপনে মুগ্ধ স্কটিশ নারীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলমানদের জীবনযাপনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরলুস উসমান’ দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের এক নারী।

গত সপ্তাহের মাঝামাঝিতে ডেইলি সাবাহ বিষয়টি নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, সিরিজটির নির্মাতা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম জানিয়েছে, জুলিয়েটা লোরেঞ্জা মার্টিনেজ নামে এই নারী সিরিজটি দেখার সময় তুরস্কের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আর এ আকর্ষণ থেকে তিনি আরো গবেষণা শুরু করেন। যা তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি প্রভাবিত করে।

বার্তাসংস্থা আনাদোলুকে এই নওমুসলিম বলেছেন, করোনা মহামারীর সময় আমি তার্কিস টিভি দেখা শুরু করি। কারণ, কুরলুস উসমানের গল্প, ইতিহাস এবং ইসলাম নিয়ে তথ্য আমার খুবই ভালো লেগেছিল। ইসলাম নিয়ে এর আগে আমি এত কিছু জানতাম না।

মার্টিনেজ আরো বলেন, এসব বিষয় আমাকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করে। উসমান দেখার দুই বছর পর, আমি শাহাদাহ পাঠ করে মুসলিম হই।

ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি তুরস্কের ইস্তান্বুল সফর করেন। সেখানে তিনি বোজদাগ ফিল্মের সেট, ড্রামাটির দৃশ্য ধারণের স্থান এবং কায়ি উপজাতি ক্যাম্প ঘোরেন। যা ড্রামাটিতে দেখানো হয়েছে।

তুরস্কে যাওয়াকে নিজের জন্য একটি ‘আবেগঘন সফর’ হিসেবে অভিহিত করেছেন তিনি। এই নারী বলেছেন, আমি যেন নতুন জীবন পেয়েছি। আমি এ জীবনকে খুবই ভালোবাসি।

তার্কিস এ ড্রামা সিরিজ বিশ্বের বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে। অনেক দেশেই এটি ভাষান্তর করে প্রচার করা হয়েছে। এতে অটোমান (ওসমানি) সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং এটির সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ ও অন্যান্য

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ