সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও জ্যেষ্ঠ ওলামা পরিষদের চেয়ারম্যান শেখ সালেহ আল-ফাওযান বলেছেন, সৌদি আরব বরকতময় ও নিরাপদ দেশ, যা পরিচালিত হয় কোরআন ও হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে। তিনি বলেন, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় দেশের শাসকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রিয়াদে নিজের কার্যালয়ে জ্যেষ্ঠ ওলামা পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের সময় ওলামা পরিষদের সদস্যরা শায়খ আল-ফাওযানকে অভিনন্দন জানান এবং তাঁকে জ্যেষ্ঠ ওলামা পরিষদের চেয়ারম্যান ও ইসলামি গবেষণা ও ফতোয়া বিষয়ক সাধারণ সভাপতির দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা জানান। তাঁরা ইসলামি জ্ঞান প্রচার ও সমাজে ধর্মীয় সচেতনতা বিস্তারে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
আল-ফাওযান বলেন, “আল্লাহ তায়ালা আমাদের ইসলাম ধর্ম ও সৌদি আরবের মতো একটি বরকতময় দেশ দান করেছেন। এই দেশ কোরআà¦