মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

৮ মাস পর মসজিদে হারামের ইমামতিতে ফিরছেন শাইখ ড. ফয়সাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অসুস্থতার কারণে প্রায় আট মাস পর মসজিদে হারামের ইমামতিতে ফিরছেন শাইখ ড. ফয়সাল বিন জামিল আল গাজ্জাওয়ি।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের পবিত্র দুই মসজিদের বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, শাইখ ফয়সাল আল গাজ্জাওয়ি আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) আসরের নামাজ থেকে শনিবার পর্যন্ত ইমামতি করবেন।

শাইখ ড. ফয়সাল আল গাজ্জাওয়ি মসজিদুল হারামের সিনিয়র ইমামদের একজন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে কুরআনের তেলাওয়াত বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ প্রভাব ফেলে।

ইমাম গাজ্জাওয়ির অসুস্থতার সময় বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছিলেন। তার পুনরায় ইমামতি শুরু করার খবর মুসলমানদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে দিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ