মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের কড়া নিন্দা করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৮টি দেশ। দেশগুলো হলো- কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত।
বুধবার প্রকাশিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের ওল্ড সিটি এবং সেখানকার মসজিদ ও পবিত্র স্থানগুলোতে প্রবেশাধিকারে ইসরাইলের বিধিনিষেধ ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি অবস্থানগত স্থিতাবস্থা এবং উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতি’।
মন্ত্রীরা এই অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপ পুরোপুরি প্রত্যাখ্যান এবং আল-আকসা মসজিদ/আল-হারাম আল-শরিফ এবং মুসল্লিদের বিরুদ্ধে ইসরাইলের লাগাতার উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। অধিকৃত জে