সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কাতার প্রবাসী বাংলাদেশিদের নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায়ের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এবার ঈদুল ফিতরের নামাজ নিকটস্থ মসজিদে আদায়ের আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এই নির্দেশনা প্রদান করে।

এতে উল্লেখ করা হয়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এ বছরের ঈদুল ফিতরের নামাজ সকলকে মসজিদে আদায় করার জন্য অনুরোধ জানিয়েছে।

কাতার সরকারের এই সিদ্ধান্ত এবং নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে প্রতিবছরের মতো এবার বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এই অবস্থায় কাতারে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে নিজ নিজ এলাকার নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ