সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কেরালার ভোটে মুসলিমদের দলের বড় উত্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের কেরালা বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML)। ২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি ২২টিতে জয় পেয়েছে। সোমবার (৪ মে) ঘোষিত এই ফলাফলের মাধ্যমে কেরালার তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মুসলিম লিগ।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF)-এর অন্যতম প্রধান শরিক হিসেবে IUML এবার জোটের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউডিএফ মোট ৮৯টি আসনে জয় পেলেও তার বড় অংশীদার হিসেবে আলোচনায় রয়েছে মুসলিম লিগ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত দেড় দশকের মধ্যে এটি IUML-এর অন্যতম সেরা ফলাফল। বিশেষ করে মালাপ্পুরাম ও উত্তর কেরালার মুসলিম অধ্যুষিত অঞ্চলে দলটির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা আবারও স্পষ্ট হয়েছে।

দলটির গুরুত্বপূর্ণ বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন পি কে কুনালিকুট্টি, পি কে ফিরোজ, এম এ রাহমাতুল্লাহ, টিপি আশরাফ আলী, কে এম সাজি এবং সিকে কাসিমসহ আরও অনেকে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ দীর্ঘদিন ধরেই কেরালার রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দল হিসেবে পরিচিত হলেও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জোট রাজনীতিতে তাদের ভূমিকা রাজ্যজুড়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

জাতীয় পর্যায়েও দলটি কংগ্রেস নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সক্রিয় রয়েছে। বর্তমানে লোকসভা ও রাজ্যসভায় দলটির একাধিক সদস্য রয়েছেন।

২২টি আসনে জয় পাওয়ার ফলে আগামী সরকার গঠনের ক্ষেত্রে IUML-কে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেরালার জোট রাজনীতিতে মুসলিম লিগের দর-কষাকষির ক্ষমতা এবার আরও বেড়ে গেল।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ