মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসরাইলের সম্প্রসারণবাদে মার্কিন রাষ্ট্রদূতের সমর্থন, ১৩ মুসলিম দেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরাইলের ভূখণ্ড সম্প্রসারণবাদী নীতির প্রতি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির প্রকাশ্য সমর্থনের জেরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পাকিস্তানসহ ১৩টি মুসলিম দেশ তার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ইসরাইল যদি আরও বিস্তৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়, তাহলে তাতে তার কোনো আপত্তি নেই। সাক্ষাৎকারে তিনি ইসরাইলের সীমান্তকে ‘বাইবেলভিত্তিক’ বলেও মন্তব্য করেন।

তার এ বক্তব্য প্রকাশের পর পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান, কুয়েত, ওমান, ইন্দোনেশিয়া, বাহরাইন, লেবানন, সিরিয়াসহ মুসলিম দেশগুলো যৌথ প্রতিক্রিয়া জানায়। দেশগুলো বলেছে, এ ধরনের বক্তব্য ফিলিস্তিন সংকটকে আরও জটিল করবে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বাড়াতে পারে।

যৌথ বিবৃতিতে মুসলিম দেশগুলো উল্লেখ করে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো দখলদারিত্বমূলক অবস্থান বিশ্ব শান্তির জন্য হুমকি। তারা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌম অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ ও চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্য নতুন কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে এবং মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে।

সূত্র: মুসলিম নেটওয়ার্ক টিভি

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ