মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পশ্চিমবঙ্গ বিধানসভায় জয়ী ৩৮ মুসলিম, দেখুন তালিকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৩৮ জন মুসলিম সদস্য বিজয়ী হয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ আসনে তাদের এই বিজয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

গত সোমবার (৪ মে) ঘোষিত ফলাফলে বিজয়ীদের মধ্যে রয়েছেন কসবা থেকে জাভেদ খান, কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম, মেটিয়াব্রুজ থেকে আবদুল খালেক মোল্লা, জলঙ্গী থেকে বাবর আলি, হরিহরপাড়া থেকে নিয়ামত সেখ, শামশেরগঞ্জ থেকে মুহাম্মদ নূর আলম, ভরতপুর থেকে মুস্তাফিজুর রহমান, সাগরদিঘি থেকে বায়রন বিশ্বাস, রেজিনগর ও নওদা থেকে হুমায়ুন কবীর, দেগঙ্গা থেকে আনিসুর রহমান বিদেশ, হাড়োয়া থেকে আবদুল মাতিন, বসিরহাট উত্তর থেকে তৌসিফুর রহমান এবং ভাঙড় থেকে নওসাদ সিদ্দিকী।

এছাড়া ক্যানিং পূর্ব থেকে বাহারুল ইসলাম, মগরাহাট পশ্চিম থেকে শামীম আহমেদ, সুজাপুর থেকে সাবিনা ইয়াসমিন, বীরভূমের হাসন থেকে কাজল শেখ, ফারাক্কা থেকে মাহাতাব শেখ, রাণীনগর থেকে জুলফিকার আলি, ডোমকল থেকে মোস্তাফিজুর রহমান রানা, চোপড়া থেকে হামিদুল রহমান, গোয়ালপোখর থেকে মো. গোলাম রব্বানী, চাকুলিয়া থেকে আজাদ মিনহাজুল আরফিন, ইটাহার থেকে মোশারফ হোসেন, কুমারগঞ্জ থেকে তোরাফ হোসেন মণ্ডল এবং হরিশ্চন্দ্রপুর থেকে মো. মতিউর রহমান বিজয়ী হয়েছেন।

মালতিপুর থেকে আব্দুর রহিম বক্সি, মোথাবাড়ি থেকে ইসলাম মো. নজরুল, রঘুনাথগঞ্জ থেকে আখরুজ্জামান, লালগোলা থেকে আব্দুল আজিজ ডক্টর, ভগবানগোলা থেকে রেয়াত হোসেন সরকার, পলাশিপাড়া থেকে রুকবানুর রহমান, কালীগঞ্জ থেকে আলিফা আহমেদ, চাপড়া থেকে জেবের সেখ, বাদুড়িয়া থেকে বুরহানুল মুকাদ্দিম (লিটন), আমডাঙা থেকে মোহাম্মদ কাসেম সিদ্দিকী, পাঁচলা থেকে গুলশান মল্লিক ইউনুস এবং মুরারই থেকে ড. মোশারফ হোসেনও জয় লাভ করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ