সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মুসলিম পরিবার উচ্ছেদ ও নির্যাতনের দৃশ্য নাটকে, আসামে ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের আসাম রাজ্যে মুসলিম পরিবার উচ্ছেদ ও মারধরের দৃশ্য দেখানো একটি নাটক ঘিরে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এ নাটক মঞ্চস্থ করা হয়, যেখানে মুসলিম সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাটকে একটি মুসলিম পরিবারকে ঘর থেকে উচ্ছেদ, হেনস্তা ও মারধরের দৃশ্য প্রদর্শন করা হচ্ছে। এ নিয়ে মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ ও মুসলিম সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

সমালোচকদের দাবি, এ ধরনের নাটক সাম্প্রদায়িক বিভাজন উসকে দিতে পারে এবং সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ঝুঁকি তৈরি করছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন উপস্থাপনা বন্ধের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: কেরালার ভোটে মুসলিমদের দলের বড় উত্থান

আরও পড়ুন: ‘আমার জয় হিন্দুত্ববাদের জয়, মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে’

অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাটকটি কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে নয়; বরং এটি অবৈধ দখল ও প্রশাসনিক অভিযানের একটি ‘নাট্যরূপ’ মাত্র। তবে এই ব্যাখ্যা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, আসামে নাগরিকত্ব, ভূমি উচ্ছেদ ও অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সংবেদনশীল। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ঘিরে বিভিন্ন অভিযান ও বক্তব্য প্রায়ই জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন উদ্বেগ প্রকাশ করে বলেছে, শিল্প ও সংস্কৃতির নামে কোনো সম্প্রদায়কে হেয় বা আতঙ্কিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ