সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মসজিদে কুবায় প্রশিক্ষণ দেওয়া হবে ২ লাখ হাজিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের মদিনার ঐতিহাসিক কুবা মসজিদে ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে শুরু হয়েছে বৃহৎ পরিসরের হজ শিক্ষা কার্যক্রম। দেশটির ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় ‘জাদ আল-হজ্জ’ শীর্ষক এ কর্মসূচি চালু করেছে, যার আওতায় প্রায় দুই লাখ হজযাত্রীকে হজের বিধান ও ইসলামি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

মন্ত্রণালয়ের মদিনা শাখার তত্ত্বাবধানে পরিচালিত এ কোর্স ৬ মে থেকে শুরু হয়ে জিলকদ মাসের শেষ পর্যন্ত চলবে। হজ মৌসুমে আগত মুসল্লিদের ধর্মীয় জ্ঞান ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, কোর্সটিতে মোট ৩৬টি বিশেষ পাঠের আয়োজন করা হয়েছে। এসব পাঠ পরিচালনা করবেন নির্বাচিত আলেম ও গবেষকরা। এতে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাহ, হজ-সম্পর্কিত কোরআনের আয়াতের ব্যাখ্যা, তাওহিদ, ইসলামী আকিদা এবং নেক আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ইসলামী শরিয়তের মৌলিক বিষয়গুলো সহজ ভাষায় হাজিদের সামনে তুলে ধরা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের কথা বিবেচনায় রেখে কোর্সের বিষয়বস্তু বহু ভাষায় উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের জন্য উপযোগী করে পাঠক্রম সাজানো হয়েছে, যাতে সব দেশের মুসল্লিরা সহজে উপকৃত হতে পারেন।

এছাড়া হাজিদের হজ কার্যক্রম ও সফরসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে। এতে হজযাত্রীরা তাদের নির্ধারিত ইবাদত ও সফরে ব্যাঘাত ছাড়াই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন বলে আশা করছে সৌদি সরকার।

সূত্র: দ্য ইসলাম ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ