সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হজ সামনে রেখে মসজিদে হারামের প্রস্তুতি পরিদর্শনে মক্কার ডেপুটি গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ মৌসুম ১৪৪৭ হিজরি (২০২৬) সামনে রেখে মক্কায় চলমান প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। তিনি রোববার (১০ মে) মসজিদে হারাম পরিদর্শন করে হজযাত্রীদের সেবা ও ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি বিশেষভাবে ‘মাতাফ’ (তাওয়াফ এলাকা) সম্প্রসারণ প্রকল্পের প্রস্তুতি এবং আসন্ন হজ মৌসুমে পবিত্র ঘরে আগত তীর্থযাত্রীদের জন্য চালু করা অপারেটিং সিস্টেম ও সেবাসমূহ পর্যবেক্ষণ করেন।

সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ মৌসুমে বিপুলসংখ্যক তীর্থযাত্রীর আগমনকে কেন্দ্র করে মসজিদুল হারাম ও আশপাশের এলাকায় সেবা ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ডেপুটি গভর্নর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং হজযাত্রীদের নিরাপত্তা, চলাচল সুবিধা এবং নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সেবা আরও সহজ ও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ