সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

অস্ট্রেলিয়ায় মসজিদে ঢুকে মুসল্লিদের হুমকি, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি মসজিদের মুসল্লিদের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ব্রিসবেনের উত্তরাঞ্চলের মসজিদ তাকওয়ায় ওই ব্যক্তি প্রবেশ করে নামাজরত মুসল্লিদের উদ্দেশে হুমকিসূচক মন্তব্য করেন এবং তার কাছে অস্ত্র রয়েছে—এমন দাবি করেন।

ঘটনার পরপরই তিনি স্থান ত্যাগ করেন। পরে কুইন্সল্যান্ড পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তদন্তে জানা গেছে, তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো এবং উপাসনালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। আগামী ২২ মে তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা উদ্বেগ প্রকাশ করে উপাসনালয়ের নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলও ঘটনাটির নিন্দা জানিয়ে বলেছে, উপাসনালয় সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান হওয়া উচিত।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই।

সূত্র: দ্য গার্ডিয়ান

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ