সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

এবার হজে অংশ নেবে ১৫ লাখের বেশি, প্রস্তুত সৌদি আরব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসলিম পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছে সৌদি আরব। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বুধবার (১৩ মে) সৌদি সরকারের পাঁচ মন্ত্রীর যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

কর্মকর্তারা বলেন, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হজ পালনের জন্য আগত মুসলিমদের সেবায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি।

সৌদি তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি জানান, হাজিদের যাতায়াত ও সেবাব্যবস্থা সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং পূর্ণাঙ্গ ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে।

পরিবহন ও লজিস্টিকস মন্ত্রী সালেহ আল-জাসের বলেন, সৌদি আরবের বাইরের দেশগুলো থেকে ১৫ লাখের বেশি হাজি এবারের হজে অংশ নেবেন। তাদের যাতায়াতের জন্য ছয়টি বিমানবন্দরের মাধ্যমে ৩০ লাখের বেশি বিমান আসনের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের ৩০০টিরও বেশি বিমানবন্দরের সঙ্গে ১০৪টি এয়ারলাইন্সের মাধ্যমে এই সংযোগ পরিচালিত হবে।

হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানান, হজ শুরুর আগেই ৮ লাখ ৬০ হাজারের বেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় ২০ হাজারের বেশি মসজিদ প্রস্তুত করেছে এবং বাদশাহর পক্ষ থেকে উপহার হিসেবে ২০ লাখের বেশি পবিত্র কোরআনের কপি বিতরণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেন, হাজিদের চিকিৎসাসেবার জন্য ২০ হাজার হাসপাতাল শয্যা প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৮০০টি শয্যা পবিত্র স্থানগুলোতে অবস্থিত। এছাড়া ২৫টি জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, জরুরি সেবায় ৩ হাজারের বেশি অ্যাম্বুলেন্স, ১১টি এয়ার অ্যাম্বুলেন্স, ৭ হাজার ৭০০ প্যারামেডিক এবং ৫২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন।

এদিকে পৌর ও আবাসনমন্ত্রী মাজেদ আল-হোগাইল বলেন, পবিত্র স্থানগুলোর মধ্যবর্তী ৪ দশমিক ৬ মিলিয়ন বর্গমিটার এলাকায় উন্নত অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনার জন্য ৮৮ হাজারের বেশি স্যানিটেশন ইউনিট মোতায়েন করা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ