সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হজে রাজনৈতিক স্লোগান ও পতাকা প্রদর্শনে বিধিনিষেধ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে একগুচ্ছ নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের হজে মক্কা, মদিনা ও অন্যান্য পবিত্র স্থানে রাজনৈতিক কিংবা সাম্প্রদায়িক কোনো ধরনের পতাকা প্রদর্শন, স্লোগান দেওয়া এবং মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদুল হারাম, মসজিদে নববী, এসব স্থানের আশপাশের চত্বর এবং পবিত্র স্থানগুলোতে যাওয়ার প্রধান সড়কগুলোতেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। হজ চলাকালে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র স্থানগুলোতে নিরাপত্তার স্বার্থে স্থাপিত ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা অপসারণ, সেগুলোর কাজে বাধা সৃষ্টি কিংবা জোরপূর্বক অতিক্রম করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। হাজিদের চলাচল নির্বিঘ্ন ও হজ কার্যক্রম সুশৃঙ্খল রাখার লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া মক্কায় প্রবেশ ও সেখানে অবস্থানের জন্য বৈধ হজ পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন চেকপয়েন্টে হাজিদের পারমিট পরীক্ষা করবেন। বৈধ হজ পারমিট ছাড়া কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

বিশৃঙ্খলা এড়াতে এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে হাজিদের নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হজের শৃঙ্খলা বজায় রাখতে সকল হাজিকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য না রাখতেই সৌদি কর্তৃপক্ষ এ কঠোর অবস্থান নিয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ