সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৮


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলিদের হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মধ্যে গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি কমিউনিটি কিচেনের তিন কর্মী রয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেইর আল-বালাহ শহরে একটি কমিউনিটি কিচেন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেখানে কর্মরত তিনজন নিহত হন। এছাড়া খান ইউনিস ও বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন।

গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বলেন, এই হামলা দেখাচ্ছে যে ইসরায়েল শুধু মানুষ নয়, গাজার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস একে ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ ও গাজায় চলমান গণহত্যার অংশ বলে উল্লেখ করেছে। সংগঠনটি অভিযোগ করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও হামলা চালাতে উৎসাহ দিচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৭৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও অন্তত ৮৭১ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণাধীন বাফার জোন বা নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় একজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যিনি সেনাদের জন্য হুমকি ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হামলায় হামাসের এক কমান্ডার বাহা বারুদ নিহত হয়েছেন। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ