দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন।
মঙ্গলবার (১৯ মে) লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টাইর জেলার দেইর কানুন আল-নাহর শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এছাড়া কফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি বাড়িতে হামলায় দুই নারীসহ চারজন নিহত হন। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
নাবাতিয়েহ জেলার হারুফ শহরে পৌর ভবনের কাছে ড্রোন হামলায় একজন নিহত হন। অন্যদিকে বিনত জবেইল জেলার ফ্রুন শহরে মোটরসাইকেল লক্ষ্য করে à¦
