সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

গাজায় আবারও লাশের সারি, বেড়েই চলেছে নিহতের সংখ্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসলায়েল। এতে করে দিন দিন বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এরই মধ্যেই ২৪ ঘণ্টার হামলায় গাজার আরও ১৩ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ৭৩ হাজার ২৪৬ জন।

বুধবার (১৫ জুলাই) ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রণায় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ছিটমহল জুড়ে হাসপাতালগুলোতে ১২টি মৃতদেহ আনা হয়েছে এবং পূর্বের আঘাতের কারণে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বুধবার গাজার দেইর আল-বালাহর আল-আকসা শহিদ হাসপাতালে ইসরায়েলি হামলায় ছয় বছর বয়সী এক শিশু ও তার বাবা-মা নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফিলিস্তিনি নাগরিক ওমর আবু কাসেম, তার স্ত্রী আসমা এবং তাদের কন্যা হাবিবা।

এছাড়া, চিকিৎসাকর্মীদের দেওয়া তথ্য মতে, গাজার শেখ রাদওয়ান মহল্লায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন।

এসব হামলায় ইসরায়েলের দাবি, তারা হামাসের এক সদস্যকে লক্ষ করে হামলা চালিয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ