সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মক্কায় প্রদর্শিত হচ্ছে হাজার বছরের পুরনো বিরল কুরআনের পাণ্ডুলিপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বখ্যাত মুসলিম ক্যালিগ্রাফার ইবনুল বাওয়াবের (ইবন আল-বাওয়াব) হাতে লিখিত এক হাজার বছরেরও বেশি পুরনো একটি বিরল পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বর্তমানে পবিত্র মক্কায় প্রদর্শিত হচ্ছে। ইসলামি ক্যালিগ্রাফির ইতিহাসে অনন্য এই পাণ্ডুলিপির মাত্র দুটি কপি বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বলে জানা গেছে।

পবিত্র দুই মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি আয়োজিত ‘ইকরা’ প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে এ ঐতিহাসিক পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইবনুল বাওয়াব ইসলামী ক্যালিগ্রাফির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তিনি দশম ও একাদশ শতাব্দীতে কুরআনের নকললিপি ও আরবি হস্তলিপিকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। তাঁর শিল্পশৈলী পরবর্তী শতাব্দীগুলোতে মুসলিম বিশ্বের ক্যালিগ্রাফির বিকাশে গভীর প্রভাব ফেলেছে।ৎ

প্রদর্শনীতে স্থান পাওয়া এই কুরআনের পাণ্ডুলিপিটি শুধু একটি ধর্মীয় নিদর্শনই নয়, বরং ইসলামী সভ্যতা, জ্ঞানচর্চা ও শিল্প-ঐতিহ্যের এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত এই পাণ্ডুলিপিতে সে সময়কার সূক্ষ্ম ক্যালিগ্রাফি, নান্দনিক অলংকরণ এবং হস্তলিখনের উৎকর্ষ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আয়োজকরা জানান, ‘ইকরা’ প্রদর্শনীর লক্ষ্য হলো পবিত্র কুরআনের ইতিহাস, সংরক্ষণ, লিপিকলা এবং ইসলামী জ্ঞান-ঐতিহ্যকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওমরাহযাত্রী, হজযাত্রী ও দর্শনার্থীদের সামনে তুলে ধরা। এ প্রদর্শনীতে কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি, ঐতিহাসিক নথি এবং ইসলামী ক্যালিগ্রাফির নানা দুর্লভ নিদর্শন প্রদর্শন করা হচ্ছে।

দর্শনার্থীদের মতে, এক হাজার বছরেরও বেশি পুরোনো এই বিরল কুরআনের পাণ্ডুলিপি সরাসরি দেখার সুযোগ ইসলামী ইতিহাস ও কুরআন সংরক্ষণের ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে এবং মুসলিম সভ্যতার সমৃদ্ধ ঐতিহ্যের প্রতি তাদের উপলব্ধি আরও গভীর করবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ