আন্তর্জাতিক ডেস্ক:
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শুক্রবার (১৭ জুলাই) বিক্ষোভের ডাককে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহীতার ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করেছে প্রশাসন।
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী মসজিদে নামাজের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজপথে নামার আহ্বান জানান। তার এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। বিরাটি ও বাঁকড়া এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
