নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের হজের সরকারি প্যাকেজ আগামী রোববার বা সোমবার (১৯ বা ২০ জুলাই) ঘোষণা করতে পারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে উড়োজাহাজ ভাড়া কমানোর উদ্যোগ থাকলেও সৌদি আরবে সেবামূল্য বৃদ্ধি, বাধ্যতামূলক ক্যাটারিং ব্যবস্থা এবং রিয়ালের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এবার হজের মোট খরচ খুব একটা কমছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে উড়োজাহাজ ভাড়ার চূড়ান্ত প্রস্তাব পাওয়ার পরই হজ প্যাকেজ ঘোষণা করা হবে। এ কারণে গত মঙ্গলবার ও বুধবার দুই দফা ঘোষণার সময় নির্ধারণ করেও তা স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রাখা হচ্ছে। চলতি বছরের ব্যয়বহুল প্যাকেজ-১ বাতিল করা হচ্ছে। সরকারি প্যাকেজ ঘোষণার পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি হজ এজেন্সিগুলোও নিজেà¦
