আন্তর্জাতিক ডেস্ক:
গত বছরের অক্টোবরে নামমাত্র ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামেনি। গতকাল শুক্রবার গাজা জুড়ে চালানো একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি জানাজার মিছিলে ড্রোন হামলায় নিহত হয়েছেন আটজন।
শনিবার (১৮ জুলাই) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজার জন্য নুসেইরাতের আহমদ ইয়াসিন মসজিদের সামনে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে জানাজার মিছিলটি বের হওয়ার মুহূর্তেই শোকাহত জনতাকে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন থেকে সরাà
