সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হজ শেষে মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নতুন ওমরাহ মৌসুমের শুরুতেই সৌদি আরবে ওমরাহ ভিসায় আগতদের সংখ্যা ২২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিলহজ মাসের ১৫ তারিখ থেকে মহররমের শেষ পর্যন্ত মোট ৯ লাখ ৩১ হাজার ৫০০ জন ওমরাহ যাত্রী দেশটিতে প্রবেশ করেছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংস্থা দুটি জানিয়েছে, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজারেরও বেশি ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতি রেখে দেশটির ওমরাহ খাতে এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পরিসংখ্যান ওমরাহ যাত্রীদের সেবায় সৌদি নেতৃত্বের নিরবচ্ছিন্ন সমর্থন এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যকার সমন্বিত প্রচেষ্টাকেই প্রমাণ করে। ওমরাহ যাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ডিজিটাল সেবার মান ক্রমাগত উন্নত করা হচ্ছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশ থেকে আসা ওমরাহ যাত্রীদের ৭৫ শতাংশই আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। বাকি ২৫ শতাংশ এসেছেন স্থল ও সমুদ্র বন্দর দিয়ে।

যাত্রী আসার সংখ্যার দিক থেকে দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় ২ লাখ মানুষ ওমরাহ করতে এসেছেন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, সেখান থেকে এসেছেন ১ লাখ ৭০ হাজার যাত্রী। আর ১ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইরাক।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ যাত্রার পরিকল্পনা থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যেন আরও সহজ, মসৃণ ও উচ্চ মানসম্পন্ন হয়, সেজন্য তারা ডিজিটাল সেবার পরিধি বাড়ানো, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির কাজ অব্যাহত রেখেছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ