সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামের কাছে একটি হোটেল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ইব্রাহিম আল-খলিল রোডসংলগ্ন জাবালে ওমর এলাকায় একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা দৃশ্যের বরাতে জানা গেছে, আগুনের ঘটনায় হোটেল ভবন ও আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ওই সড়কে মানুষের ভিড় দেখা যায় এবং জরুরি সেবার গাড়িগুলো ঘটনাস্থলের দিকে ছুটে আসে। নিরাপত্তার স্বার্থে অনেককে ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাবালে ওমর এলাকার একটি হোটেল কমপ্লেক্সে অথবা এর সংলগ্ন স্থানে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এ বিষয়ে এখনো সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ