সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘দুই পবিত্র মসজিদের বার্তা—হেদায়াত ও প্রভাব’ শিরোনামের এ সেশনে সভাপতিত্ব করেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

হারামাইনে ধর্মীয় সেবাব্যবস্থার মানোন্নয়ন এবং আল্লাহর মেহমানদের জন্য ধর্মীয় সেবার বিভিন্ন ক্ষেত্রে নতুনত্ব ও উদ্ভাবন জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সেশনে দুই পবিত্র মসজিদ থেকে প্রদত্ত ধর্মীয় বার্তার গুরুত্ব, এর দিকনির্দেশনামূলক ভূমিকা এবং মুসলিম সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম শায়খ সা‘দ আশ-শিথরি এবং শায়খ আহমদ আল-হুযাইফি।

আয়োজকরা জানান, হারামাইনে আগত আল্লাহর মেহমানদের জন্য ধর্মীয় সেবার মান আরও উন্নত করা এবং এ সেবার বিভিন্ন ক্ষেত্রে আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি কাজে লাগানোই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ