মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নতুন কর্মসূচি দিয়েছে খেলাফত মজলিস। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) বাদ জুমআ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল করবে দলটি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রত্যাখ্যাত ডামি নির্বাচন বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামীকাল ১২ জানুয়ারি বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেইট হতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, একতরফা নির্বাচন বাতিল করে আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন চাচ্ছি। গত ৭ জানুয়ারি যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোটদান থেকে বিরত থেকে জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজী নুর হোসেন, আবুল হোসেন প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ