বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

প্রতিদিন হুমকি-ধমকি আসছে, মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, `আমার কাছে প্রতিদিন অনেক হুমকি-ধমকি আসছে, মেরে ফেলবে বলে ভয় দেখানো হচ্ছে।‘

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতে আধিপত্যবাদবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, `একটা পক্ষ ক্ষমতার আগেই ভোটারদের ভয় দেখানো শুরু করেছে। তারা যদি ক্ষমতায় যায়, তাহলেই বেরিয়ে আসবে তাদের আসল রূপ।`

তিনি আরও বলেন, `যারা ক্ষমতা না থাকলে বিনয়ী হয়, আর ক্ষমতা পাইলে বেপরোয়া হয়ে যায়। তারা প্রকৃত ভালো মানুষ না। আগামী নির্বাচন হবে টেন্ডারবাজ, মামলাবাজ, চাঁদাবাজ থেকে বের হয়ে আসার নির্বাচন। আমি কোনো টেন্ডারবাজ ও চাঁদাবাজের ওপর নির্ভর করে নির্বাচন করতে চাই না।`

এ আলোচনা চলাকালে হাসনাতের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ