বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল, খুলে দেয়া হলো সংসদ ভবনের গেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। শনিবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছে মানুষ। সকাল ১১ টা ২০ মিনিটে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের প্রধান গেট। জানাজায় অংশ নিতে মানুষ সংসদ ভবনের সামনের মাঠে অবস্থান নিয়েছে।


সরজমিনে দেখা যায়, সকাল থেকেই সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন মানুষ। জানাজা ঘিরে খামারবাড়ি ও ধানমন্ডি এলাকা হয়ে মানিকমিয়া অ্যাভিনিউয়ের প্রবেশমুখে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। লাইন ধরে সংসদ ভবন এলাকার সড়কে প্রবেশ করতে দেখা গেছে তাদের। তারা সংসদ ভবনের প্রধান গেটের সামনে এসে জড়ো হচ্ছিলেন। এরপর সকাল ১১টার ২০ মিনিটে সংসদ ভবনের প্রধান গেট খুলে দেয়া হয়। 

এদিকে জানাজা ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। একপর্যায়ে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 
পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ