বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

হাদির জানাজায় ইসলামি দলের যেসব নেতা অংশ নিলেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ লাখ লাখ মুসল্লি অংশ নেন। জানাজায় ইসলামি দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই অংশ নেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

ইসলামী দলের কোন কোন নেতা জানাজায় অংশ নিয়েছেন দলগুলোর ফেসবুক পেইজ থেকে তাদের তালিকা নিচে তুলে ধরা হলো-

জামায়াতে ইসলামী: দলটির আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন এবং মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

বাংলাদেশ খেলাফত মজলিস: দলের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

খেলাফত মজলিস: দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

জমিয়তে উলামায়ে ইসলাম: দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও মাওলানা ইমরানুল বারী সিরাজীকে জানাজায় অংশগ্রহণ করতে দেখা গেছে।

খেলাফত আন্দোলন: দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ