বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিরাপত্তা শঙ্কায় এবার চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার ভারতীয় ভিসা কেন্দ্রের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বার্তায় আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হবে।

সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির হাইকমিশন। তখন বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করে ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে কদিন ধরে যে টানাপোড়েন চলছে, তা নিয়ে বার্তা এসেছে দু পক্ষেই। দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনাও ঘটেছে। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ