শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

৩০ দিনের মধ্যে জেলা ও মহানগরে কমিটি গঠন করবে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতির ঈমান-আকিদা সংরক্ষণ ও ইসলামি আদর্শের প্রচারে ওলামায়ে কেরামের দায়িত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, ওলামায়ে কেরাম জাতির আস্থার জায়গা। জাতির ঈমান-আক্বীদা সংরক্ষণ এবং ইসলামী আদর্শের মূল চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁদের অন্যতম দায়িত্ব। যুগে যুগে ওলামায়ে কেরাম জাতির খেদমতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সংগঠিত করে নবুয়তি ধারার এই সুমহান দায়িত্ব যথাযথভাবে পালনের পরিবেশ তৈরিতে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করছে।

বৈঠকে সংগঠনের দ্বি-বার্ষিক পরিকল্পনার আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দায়িত্বশীলরা নিজ নিজ বিভাগের কর্মপরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা করেন।

বৈঠকে আগামী ৩০ দিনের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফীর সঞ্চালনায় বৈঠক অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ