সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

অল্প বয়সে বিয়ে নিয়ে অভিভাবকদের যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে ইসলামিক বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগ দেন। সম্প্রতি এমন একটি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হন তিনি। সেখানে একজন প্রশ্ন করেন অল্প বয়সে বিয়ে করা যাবে কি না? এ নিয়ে অভিভাবকদের কিছু বলেন...

উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, অল্প বয়সে বিয়ে বলতে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে হবে। সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেই। শরিয়ার দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক বলতে, বালেক হয়ে যাওয়া, তার স্বপ্নদোষ শুরু হওয়া এবং তার ভেতরে যৌন আকাঙ্ক্ষা জাগরত হওয়া। প্রাপ্ত বয়স্ক হলে সন্তানদের উপযুক্ত পাত্র-পাত্রী পেলে বাবা-মাকে বিবাহ দেয়ার উদ্যোগ নিতে ইসলাম নির্দেশ করেছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্কারভাবে অভিভাবকদের সতর্ক করেছেন, তারা যদি এটা না করেন অর্থাৎ সন্তানদের বিয়ে না দেন তাহলে সমাজে নানা রকম ফিতনা-ফাসাদ ছড়িয়ে পড়বে। ব্যত্যয় ঘটবে। সেগুলোর দায় কিন্তু তারা এড়াতে পারবেন না। তাই আল্লাহকে তাদের ভয় করা উচিত।