সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

নারীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ নয় : সাদেকা হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, নারীরা আজ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ নয়। নারীর পাশাপাশি পুরুষও নানাভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। 

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ’ সেল আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি: বাস্তবতা ও করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন জবি উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, জাতীয় মহিলা পরিষদের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে ৭১৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। ২২৬ জন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ৩৮ জন নারী ধর্ষণের পর আরও নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে। ১৬৮ জন যৌন হয়রানির শিকার হয়েছে। তারা নির্যাতিত হওয়ার পর সমাজে তাদেরকে হেয় করা হয়েছে। শুধু মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেরাও হয়রানির শিকার হয়ে থাকে।
তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিয়ত শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হলেও তারা তেমন কোনো অভিযোগ করতে পারছে না। বিশেষ করে এটা নারী শিক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনছে। তাই একটা প্লাটফর্ম নিশ্চিত করতেই হবে যেখানে নারী কথা বলতে পারবে ও তাদের অধিকার নিশ্চিত করতে পারবে।

সেলের সভাপতি অধ্যাপক তানজিম জোহরা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এছাড়া জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে, সাবেক সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ