মুফতি আবুল ফাতাহ কাসেমী
মুহাদ্দিস, জামিয়া কাসেম নানুতবী ঢাকা
দেশের কয়েকটি স্থানে বন্যা চলছে। এ বন্যার মধ্যেও আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া অনুচিৎ। তাই আসুন নামাজ, পানি ও বন্যা কেন্দ্রিক কিছু মাসয়ালা জেনে নেই।
১. একান্ত শরঈ ওজর ছাড়া নামাজ কাযা করা যাবে না। কষ্ট হলেও সার্বিক অবস্থা বিবেচনা করে, আশ্রয় কেন্দ্রের এক কোণে সম্ভব হলে নামাজ পড়ে নিবেন। বিপদে একমাত্র আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন।
২. বন্যার্তদের জন্য সুন্নত পড়া কষ্টকর হলে সুন্নত পড়ার প্রয়োজন নেই।
৩. বন্যার কারণে যদি কিবলার দিক নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে অনুমান করে দিক ঠিক করে নামাজ পড়ে নিবে। এক্ষেত্রে পরবর্তীতে যদি জানা যায় ভুল দিকে নামাজ আদায় করা হয়েছে তাহলে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই।
৪. পানির কারণে যদি রুকু বা সিজদা করা সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে মাথার ইশারায় নামাজ আদায় করে নিবে। এক্ষেত্রে রুকুর তুলনায় সিজদার জন্য এ