সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইসলামে নারী শিক্ষার বিকল্প নেই: মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)-এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী বলেছেন, ইসলামে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন নারী। সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন সাতজন, তন্মধ্যে অন্যতম জ্ঞানী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কোন কোন সময় সাহাবিদের কোন মাসআলা বুঝে না আসলে, তারা হযরত আয়েশার নিকট এসে সে মাসআলার সমাধান করতেন।

তিনি আরো বলেন, ইলম অর্জন করা পুরুষদের জন্য যেমন ফরজ নারীদের জন্যও তেমন ফরজ। যদি আমি বাবা হয়ে আমার মেয়েকে দ্বীনি ইলম শিক্ষা না দিই, তাহলে কেয়ামতের দিন সে মেয়েই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য নারী শিক্ষার বিকল্প নেই।

১ জানুয়ারি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসার বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীর সভাপতিত্বে ও মাওলানা মোস্তফা সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে এতে দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

সভায় আরও বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন, জামেয়া ফারুকিয়া নাজিরহাটের সদরে মুহতামিম মাওলানা নুরুল আলম নছিরী, নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা জাফর আহমদ, ফটিকছড়ি খাদিজাতুল কুবরা রা. বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির উদ্দিন, সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আব্দুল হাকিম কাসেমী, মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল খান, সুয়াবিল তালিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী জমিল উদ্দিন, ফতেহপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ইদ্রিস, মাওলানা আবু তৈয়ব, হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ, মুফতী আব্দুল কাইয়ুম আজিজী,  মাওলানা আখতার  হোসেন নছিরী, ঢাকা জামেয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগের সিনিয়র শিক্ষক মুফতী মোহাম্মদ ইসলামাবাদী, ফটিকছড়ি উম্মে হাজেরা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর হোসাইনসহ বরণ্যে উলামায়ে কেরামগণ। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ