সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

‘ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে এখনও চক্রান্ত চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম ও ইসলামপন্থিদের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে এখনও একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তিনি বলেন, ইসলামপন্থিদেরকে পিছিয়ে রাখার একটি গভীর ষড়যন্ত্র। জুলাই-বিপ্লবে এদেশে প্রথম সারির ইসলামপন্থিদের নেতা মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই নতুন স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তাঁর এই সাহসিকতা এবং অবদানকে নতুন প্রজন্মের জন্য ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে। ইসলামপন্থিদেরকে পিছনে ফেলার রাখার দিন শেষ। মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই। 

তিনি আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের নবগঠিত কেন্দ্রীয় পরিষদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি মো. কামরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সেক্রেটারী জেনারেল এবিএম রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম বিন আব্দুল বারী  প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ