সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি জুলুমের শিকার ইসলাম: আল্লামা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলে ইসলাম সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। ইসলামের অনুসারী ও প্রচারকদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে।

সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই পরবর্তী করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় আল্লামা মামুনুল হক বলেন, বিচারিক আদালতের মাধ্যমে ইসলামি নেতৃত্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে এমন সব মামলা দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ছিল তাদের চরিত্র হনন করা। আওয়ামী লীগ ক্ষমা পেলেও, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এই জুলুমের বিচার একদিন হবেই।

তিনি আরও বলেন, অনেক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে গুম হয়েছেন। গুমের রাজনীতি কতটা ভয়ঙ্কর, তা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করেছে। আমরা আর সেই গুমের রাজ্যে ফিরে যেতে চাই না।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সুবক্তা আব্দুল হাই সাইফুল্লাহ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ