সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

আপনি কেমন মাদরাসায় ভর্তি হবেন? 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ ||

কওমি মাদরাসায় ভর্তির সময় চলে এসেছে। সামনে কঠিন ভর্তিযুদ্ধ। অনেকে মাদরাসা নির্বাচন করতে গিয়ে বিপাকে পড়ে যান। ঠিক কী কী বৈশিষ্ট্য দেখে মাদরাসা ঠিক করবেন তা নির্ধারণ করতে কষ্ট হয়। কারো কাছে পরামর্শ চাইলে সাধারণত তিনি যে প্রতিষ্ঠানের ছাত্র সেই প্রতিষ্ঠানের কথা বলেন। অনেকে তো ছাত্রদেরকে পরামর্শ দেয়ার ক্ষেত্রে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে কথা বলার মতো উদারতাটুকু রাখেন না। মাদরাসা যত মন্দই হোক নিজে যেই মাদরাসার শিক্ষক পরিচিত ছাত্রদেরকে সেখানে এনেই ভর্তি করাতে হবে এমন একটা অসুস্থ চিন্তা আমাদের মাঝে আছে। এটা দুঃখজনক ও খতরনাক ব্যাপার। 

যেসকল তালিবে ইলম নিজেরা মাদরাসা নির্বাচন করেন তারা সাধারণত দেখেন, বেফাকের রেজাল্টে কোন মাদরাসা কতটা এগিয়ে? আসলে রেজাল্ট ভালো হওয়াই কি একটি মাদরাসার সফলতার মানদন্ড? 

কোনো মাদরাসা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করা উচিৎ : 

১. যোগ্য ও আদর্শ আসাতিযা : 

মানুষ গড়ে ওঠে মানুষের সংস্পর্শে। আপনি যে জামাতে ভর্তি হবেন সেই জামাতের দায়িত্বশীল উস্তায কেমন? বিশেষত যারা দরস দিবেন তাদের মধ্যে 'হক আদায় করে পà§