বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিএনপি! তাকে থামান, না হয় জনগণ ব্যবস্থা নেবে 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মোছা. নুসরাত জাহান মারিয়া ||

কথিত বিএনপি নেতা ফজলুর রহমান হতদরিদ্র পরিবারের সন্তান। তিনি মাদরাসা ছাত্রদের দরিদ্র বলে একের পর এক তুচ্ছতাচ্ছিল্য করে যাচ্ছেন। মৃত মানুষকে নিয়ে কথা বললাম না। তার এলাকায় (কিশোরগঞ্জের ইটনা) খবর নিলেই জানতে পারবেন‌ তার দাদা ও বাবার পেশা কী ছিল। রাজা মহারাজা ছিল নাকি দিনমজুর নাকি আরও নিম্ন কোনো‌ পেশার। 

তার দৃষ্টিতে আলেমদের ইসলাম ভালো না। কিন্তু ফাইট্টা যায় মমতাজের সুফিবাদের মতো (গান বাজনাসহ) আর গাঁজা সেবনের সুফিবাদের ইসলাম ভালো।

তার মতে সম্প্রতি পতিতাদের কাজকে পেশার স্বীকৃতির দাবির মতো প্রগ্রেসিভ (প্রগতিশীল বা উদার) দাবির বিপক্ষে কথা বলায় আলেমদের পেটে না ধরার জন্য নারীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, আলেমদের প্লেটে ভাত-তরকারি না দেবার দাবি করেছেন। তার আশা, লক্ষ কোটি মহিলা আলেমদের বিরুদ্ধে রাস্তায় নামবে। মিস্টার ফজলুর মনে রাখা দরকার, এটা একবিংশ শতাব্দীর বাংলাদেশ। এখনকার নারীরা অনেক সচেতন। ফজলুর দৃষ্টিতে পতিতার কাজ সম্মানের হতে পারে, কিন্তু বর্তমানের আধুনিক ও শিক্ষিতা নারীরা পতিতা হতে চায় না, এ কাজকে নারীর জন্য অপমানের বিষয় মনে করে। আলেমদের বিরুদ্ধে তো সচেতন নারীরা যাবেই না, বরং ফজলুর মতো যারা ওই অপমানের কাজের দাবিকে প্রগ্রেসিভ মনে করে তাদের বিরুদ্ধে লাখ লাখ নারী একদিন রাস্তায় নামবে।

মুক্তিযোদ্ধা বলে মিনিমাম শ্রদ্ধাটুকু দেখাচ্ছে। না হলে এতদিনে হয়তো নারীরা জুতায় পায়খানা মেখে এ জাহেলের কপালে পারতো। ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি উচ্চতর মাদরাসায় পরিণত হয়েছে। মানে মাদরাসা ছাত্ররা এখানে বাড়ছে। বলদ আজ যে দলের আশ্রয়ে এসব বলে যাচ্ছে, সে দলের প্রতিষ্ঠাতা চাইতেন ইসলামি শিক্ষায় শিক্ষিতরা নানা সেক্টরে ছড়িয়ে পড়ুক। আর এজন্যই ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে জাতীয় নেতৃত্ব দেবার মতো নাগরিক তৈরির জন্য তিনি (মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান) ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) প্রতিষ্ঠা করেছিলেন।

এসব বক্তব্য দেবার পরও বিএনপি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, জনগণ ব্যবস্থা নেবে। থামান নয়তো ব্যবস্থা নিন। না হলে নারীরা জুতাপেটা করলে তখন মন খারাপ করবেন না।

লেখিকা: অনলাইন অ্যাকটিভিস্ট

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ