শনিবার (১৭ মে) বিকেল ৫টায় উইমেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নারী অধিকার আন্দোলন আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভানেত্রী মমতাজ মাননান।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নারী অধিকার আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড. শারমিন ইসলাম। তিনি তার প্রবন্ধে নারী কমিশনের প্রতিবেদনে উল্লেখিত ইসলামের সাথে সাংঘর্ষিক প্রতিটি পয়েন্ট উল্লেখ করে তার বিপরীতে ইসলামের সঠিক চিত্র তুলে ধরেন।
সেমিনারে প্রধান আলোচক অধিকার আন্দোলনের উপদেষ্টা এবং ইবনে সিনা মেডিক্যাল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রফেসর ডা: হাবীবা চৌধুরী বলেন, ‘যে নারীব