সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

নারী সংস্কার কমিশন ইস্যুতে মহিলা মাদরাসার ভূমিকা হতাশাজনক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আহমদ যাকারিয়া || 

নারী সংস্কার কমিশনের প্রস্তাবের অযৌক্তিকতা নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ধার্মিক মেয়েরা পর্যন্ত সেমিনার, সিম্পোজিয়াম, সংবাদ সম্মেলন করে তাদের ভয়েস পৌঁছে দিচ্ছে সমাজের কাছে। তাদের ভোকাল ব্যবহার করে সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরছে। অথচ এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অগ্রগামী ভূমিকা রাখার কথা ছিল আমাদের কওমি মহিলা মাদরাসাপড়ুয়া মেয়েদের। তাদের দিকনির্দেশনা করে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিয়ে আন্দোলনটাকে আরও গণমুখী করতে পারতাম আমরা। আর এই সুযোগে মহিলা মাদরাসার মেয়েদের যে শুধু প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল পড়ানোয় সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক রাজনীতি ও উম্মাহর সঠিক নেতৃত্ব তৈরি করা হচ্ছে এর একটা ম্যাসেজ সমাজকে স্মার্টলি দিতে পারতাম আমরা। 

চাইলেই নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে পর্দানশীন শিক্ষিতা মহিলাদের সমন্বয়ে একটা সেমিনার বা সংবাদ সম্মেলন করা যেত মহিলা মাদরাসার শিক্ষার্থী, শিক্ষিকাকে সামনে রেখে। সংবাদ সম্মেলনে তিন-চারজন শিক্ষিকা নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার আপত্তি, ভিন্নতা, সমস্য