মুফতী মুঈনুল ইসলাম
আব্বা চলে গেছেন পৃথিবী ছেড়ে দেখতে দেখতে অনেক দিন হয়ে গেলো। ২০১৭ সালের ২৪ জানুয়ারির সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ এর মধ্যে কোনো এক মুহূর্তে আমাদের বিশাল ব্যক্তিত্বশালী আব্বা ঘুমের মধ্যে চুপিসারে কাউকে কিছু না বলেই চলে গেছেন মহান আল্লাহর জিম্মায়।
আব্বার সীমাহীন শূন্যতা অনেক দিন আমাকে আচ্ছন্ন করে রেখেছে। শশ্রুমন্দিত বয়স্ক কোনো সুপুরুষ দেখলেই মনে হতো, ইনি যেন আমার বাবার মতো। কতো বয়স্ক মানুষকে যে আমার বাবার মতো কল্পনা করেছি, তার কোনো হিসাব নেই। কতো বয়স্ক মানুষের গা ছুয়ে যে আব্বার উষ্ণতা নিতে চেয়েছি, তার ইয়ত্তা নেই।
একবার বাড়িতে গিয়েছি। আম্মার পাশে বসে আছি। আম্মা হঠাৎ করেই আব্বার কবরের দিকে ইশারা করে বললেন, ওই যে তোর আব্বা, ওখানে শুয়ে আছেন। সেদিন থেকে আমি আমার মনকে বুঝ দিয়েছি যে, পৃথিবীতে কোনো ব্যক্তি আর আমার আব্বার মতো অবশিষ্ট নেই। নিঃসন্দেহে আব্বা বলে যা আছেন, তিনি শুয়ে আছেন ওই শান্ত কবরে।
এরপর থেকে যখনই বাড়িতে গিয়েছি, সর্বপ্রথম আব্বার ওই শান্ত কবরটির পাশে দাঁড়িয়ে দোয়া কালাম পড়েছি, যতকà