সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশে ইসলাম কীভাবে এসেছে, জলপথে নাকি স্থলপথে?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইফতিখার জামিল 

বাংলাদেশে শুধু স্থলপথেই নয়, সমুদ্রপথেও ইসলামের প্রসার ঘটেছিল—এই বক্তব্যের বিপরীত যুক্তি হলো, যদি বাংলাদেশে সমুদ্রপথে ব্যাপকভাবে ইসলাম প্রচারিত হতো, তবে কেরালা-মালদ্বীপ-মালয়েশিয়ার মতো বাংলাদেশেও শাফেয়ি মাজহাব প্রতিষ্ঠিত হতো। তবে এই যুক্তিটি যথেষ্ট দুর্বল।

ক) মনে রাখা ভালো, প্রধানত বৃহত্তর ইয়েমেনের লোকেরা সমুদ্রপথে ইসলাম প্রচার করেছেন এবং ইয়েমেন অঞ্চলটা ইসলামের প্রাথমিক যুগে হানাফি অধ্যুষিত ছিল। অর্থাৎ ঈসায়ি নবম শতক পর্যন্ত ইয়েমেনের লোকজন প্রধানত হানাফি মাজহাবের অনুসারী ছিল—ইয়েমেনে এগারো শো/বারোশো শতক পর্যন্ত হানাফিদের তাৎপর্যপূর্ণ উপস্থিতি জারি ছিল।