সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

অশ্রু ঝরিয়ে দোয়ার মাধ্যমে হজ কবুল করাতে হয়: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, হজ নিছক আনুষ্ঠানিকতার নাম নয়। সৌদি আরবে এলেই হজ কবুল হয়ে যায় না। হজ কবুল করাতে হয় কান্নাকাটির মাধ্যমে, অশ্রু ঝরিয়ে, কাকুতি-মিনতির মাধ্যমে। 

বুধবার (৪ জুন) মিনার ময়দানে অবস্থানকালে নিজ তাঁবুতে হাজিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার মাওলানা মামুনুল হকসহ শীর্ষ আলেমদের অনেকেই হজ পালন করছেন।

মাওলানা মামুনুল হক বলেন, অনেকেই মনে করেন সৌদি আরবে এসে হজ করলেই তা কবুল হয়ে যায়। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। আল্লাহর দরবারে হজ কবুল করাতে হয় কাকুতি-মিনতির মাধ্যমে, অশ্রু ঝরিয়ে, দোয়া করে।

হজযাত্রীদের করণীয় সম্পর্কে তিনি বলেন, এখানে এসে আল্লাহর দরবারে বলতে হয়— হে আল্লাহ! এখানে আসার কোনো সামর্থ্য আমার ছিল না। তুমি তোমার দয়ায় আমাকে এনেছো। আমার হজ কবুল করে নাও। এমন কোনো কাজ যেন আমি না করি, যার দ্বারা তুমি অসন্তুষ্ট হও।

তিনি কঙ্কর নিক্ষেপ প্রসঙ্গে বলেন, মিনার আশপাশ থেকে কঙ্কর নেওয়া নিষেধ। কঙ্কর সংগ্রহ করতে হবে মুজদালিফার মাঠ থেকে। কারণ, মিনায় যেসব কঙ্কর পড়ে থাকে সেগুলো সেই হাজিদের কঙ্কর, যাদের হজ কবুল হয়নি। আর যাদের হজ কবুল হয়, তাদের কঙ্কর ফেরেশতারা নিয়ে যান। তাই কঙ্করও দুই রকম কবুলকৃত ও অগ্রহণযোগ্য।

মাওলানা মামুনুল হক বলেন, হাজিদের দুটি দল হয়— এক দল যাদের হজ কবুল হয়, আরেক দল যাদের হয় না। তাই হজে এসে আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। বরং কান্নাকাটি করে, হৃদয় নিংড়ানো দোয়ার মাধ্যমে হজ কবুলের জন্য আকুতি জানাতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ