সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ছবি তোলা, রাখা ও পোস্টারে ছবির বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী কাজী সিকান্দার

জীবন বৈচিত্র্যময়। অজস্র কাজের মধ্য দিয়ে এগিয়ে যায় জীবনের চাকা। এ এক জীবনে রয়েছে মানুষের সহস্র স্বপ্ন ও আশা। ইচ্ছা ও চাহিদা। মানুষ নিজ সত্তাকে প্রকাশ করতে ভালোবাসে। নিজে অমর হয়ে থাকতে চায়। অপর দিকে একদল মানুষ রয়েছে নিজের পছন্দের মানুষকে, নিজের সমর্থিত ব্যক্তিকে সব মানুষ থেকে ঊর্ধ্বে তুলে আত্ম তৃপ্তি পেতে চায়। এ সব চাওয়া ও ভক্তিতেই যুগের কালপ্রবাহে তৈরি হয়ছে মূর্তি বা ছবি। যা পরবর্তী সময়ে শিরকে রূপান্তরিত হয়েছিল। 

ইসলাম পূর্ণাঙ্গ একটি আল্লাহর মনোনীত ধর্ম। তাতে সব সমস্যার রয়েছে সমাধান। বর্তমানে ছবির প্রচলন অতি বেড়ে যাচ্ছে। এ ছবি বিষয়ে ইসলাম কী বলে? বা তার ফতোয়া কী এ বিষয়ে আজকের আলোচনা।

ছবি তোলা হারাম

ইসলামের যেকোনো বিধান রচনা করার ক্ষেত্রে একটি মূল নীতি রয়েছে- প্রথমে উম্মতকে সহজে বোঝানো। তারপর তা যতবড় পাপ তার জন্য তত বেশি কঠোরতা করা এবং শাস্তির ঘোষণা করা