||মহিউদ্দীন ফারুকী||
মাদরাসার কাজ মাদরাসা করবে, স্কুলের কাজ স্কুল করবে। পাশাপাশি দুটোর মাঝেই সমন্বয়ের জন্য ফরজে আইন স্তরের কিছু পড়াশোনা থাকবে। মাদরাসায় থাকবে প্রয়োজনীয় জেনারেল শিক্ষা। স্কুলে থাকবে প্রয়োজনীয় ইসলাম শিক্ষা। এই সমন্বয়টা ৮০/২০ থিওরিতে চলবে। প্রত্যেকেই প্রত্যেকের কাজে যত্নবান হবে। যার যার অঙ্গনে তারা নিজেদের ভূমিকা রাখবে শক্তিশালীভাবে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাজের সব শ্রেণির মানুষ সব দোষ মাদরাসাতেই দেখে। মাদরাসায় রোবটিক পড়াশোনা নেই। তারা মিসাইল বানাতে পারে না। সেখান থেকে কোনো ডাক্তার হয় না? ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী কেন মাদরাসা থেকে বের হয় না?
বিভিন্ন দেশের সুন্নতি ড্রেস গায়ে স্কুলের কাউকে এমনকিছু করতে দেখলেই আমাদের মাদরাসাপড়ুয়া তরুণরাও আক্ষেপ করতে শুরু করে। মাদরাসা শিক্ষার দুর্বলতা নিয়ে কথা বলতে থাকে। বিষয়টি বড় আশ্চর্যের!
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মাদরাসা সিলেবাসে বিরাট উন্নতি ও পরিবর্তন প্রয়োজন। কাঠামো ও ব্যবস্থাপনাগত পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন। আধুনিক অনেক বিষয়ে জরুরি পাঠের আয়à