বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক ও ডাকসুর জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, সারাদেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগসহ পতিত ফ্যাসিস্টরা কালেক্টিভ আক্রমণের পরিকল্পনা করছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু বাকের মজুমদার পোস্টে বলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাসনুনসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। গণঅভ্যুত্থানের ছাত্রদের উপর এমন নৃশংস হামলা প্রতিরোধে আমরা সর্বদা প্রস্তুত।
উল্লেখ্য,