খতিব তাজুল ইসলাম
কওমির জাগরণ উন্নয়ন সমৃদ্ধি উন্নতি নিয়ে আমার দিনরাত লেখালেখি মাতামাতি। কেউ বলে জামায়াতি। কেউ বলে আকাবিরবিরোধী। কেউ বলে কওমি বিনষ্টকারী। যে যাই বলুক, কওমিকে বাঁচতে হলে, আগাইতে হলে, চলমান সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে পরিবর্তন সংস্কার ও রাষ্ট্রীয় শিক্ষার অংশীদারের বিকল্প নেই।
কওমির কয়েক লক্ষ তরুণ। কয়েক লক্ষ পরিবার। কয়েক লক্ষ শিক্ষক শিক্ষার্থী আপনাদের বলছি। এই দেশ সমাজ রাষ্ট্র আপনার। এই দেশের অংশীদার আপনিও। আপনাকে সেভাবে গড়ে তুলতে হবে।
দেশ পরিচালনার ড্রাইভিং সিটে আপনাকে চাই। সেজন্য প্রয়োজন প্রশিক্ষণ ও লাইসেন্স। টিকেট ব্যতীত একটা ট্রেন ভ্রমণ করা যায় না। বাসও না। বিমান তো প্রশ্নই আসে না। সেখানে একটা দেশের পরিচালক আপনি হবেন। আপনার প্রবেশপত্র লাগবে না? লাগবে ভাই।
আধুনিক সামাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি আপনাকে জানতে হবে। দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য খেলাফতভিত্তিক সমাজব্যবস্থায় ভূমিকা রাখতে হলে সেইসব সহায়ক শিক্ষা আপনাকে নিতেই হবে।
আজকের বিচারালয়ে আপনি নাই। সচিবালয়ে আপনি নাই। চিকিৎসালয়ে আপনি নাই। ডিসি এসপি মেজর জেনারেল কর্নেল কোথাও আপনি নাই। সংসদে আপনার অবস্থান নাই। উপদেষ্টা পরিষদে আপনাকে ডাকা হয় না। আপনার এই কোনসে ইসলাম? দ্বীনে মুকà